চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালত জুয়া খেলার সময় চার জুয়াড়িকে ১০ দিনের ও এক মাদক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলীর আদালতে তাদের এ দণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় উপজেলার ঘোলা গ্রামের জাহির, ফারুক, ফোরকান, রাজিব মোল্লা ও হিজলা কাজী পাড়ার আবুবক্কর কাজীকে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডাদেশপ্রাপ্তদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
