বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ বুধবার ব্যাংক বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার (২৬ মে) বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পূর্ণিমা পালিত হবে। দিনটি উপলক্ষ্যে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
ইত্তেফাক/কেকে

