শ্রীলঙ্কার বন্দরনগরী কলম্বোর একটি পার্কের বাইরে এক চীনা প্রকল্পের সাইনবোর্ড রয়েছে। বোর্ডে সিংহলি, ইংরেজি ও চীনা ভাষায় সেন্ট্রাল পার্ক শব্দটি লেখা থাকলেও শ্রীলঙ্কার দ্বিতীয় অফিশিয়াল ভাষা তামিলে লেখা হয়নি। তামিলকে সাইনবোর্ড থেকে বাদ দেওয়া নিয়ে দেশের বেশ কয়েকজন নামী তামিলিয়ান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি তারা সাইনবোর্ডে চীনা ভাষার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।
মঙ্গলবার (২৫ মে) এখবর দিয়েছে ইকোনমিকস টাইমস। প্রতিবেদনে বলা হয়, এই দেশের জনসংখ্যার ১১ শতাংশের বেশি তামিল ভাষায় কথা বলে। সিংহলির পাশাপাশি সমস্ত সরকারী প্রতিষ্ঠানের ওপর তামিলও বাধ্যতামূলক এবং এটি দ্বিতীয় সরকারী ভাষা।
বাটিকোলোয়ারের তামিল সংসদ সদস্য শানাকিয়ান রাসমণিকাম সম্প্রতি ওই সাইনবোর্ডের ছবি টুইটারে পোস্ট করেন। তিনি ক্যাপশনে লেখেন, তামিল ভাষা অনুপস্থিত, ঠিক আছে! শীঘ্রই সিংহলিও নিখোঁজ হবে। আশা করি শ্রীলঙ্কানরা তখনই জেগে উঠবেন।
কলম্বোতে চীনা দূতাবাস এই টুইটে সাড়া দিয়ে বলেছে, আমরা লক্ষ্য করেছি যে জেভি বিল্ডিং সাইটটি দ্বিভাষিক নিয়ম মানছে না। অনুরোধ উত্থাপিত হয়েছে। আমরা শ্রীলঙ্কার ৩টি সরকারী ভাষার সম্মান করি এবং চীন সংস্থাগুলিকে তা অনুসরণ করার জন্য অনুরোধ করি।
ইত্তেফাক/এসএ

