অধিক হারে আম উত্পাদনের লক্ষ্যে আমে পলিপ্যাক ব্যবহার করছেন বাঘার আমচাষি ও ব্যবসায়ীরা। ফলে এক দিকে যেমন গাছে অধিক হারে আম ধরছে, অন্যদিকে আম ফেটে যাওয়া বন্ধসহ কোনো প্রকার বালাইনাশক ছাড়াই আম উজ্জ্বল হয়ে উঠছে।
আমচাষি ও বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, মহাসিমন আলী, আশরাফুদৌল্লা জানান, গত কয়েক বছর ধরে আম পাকার পূর্বে আমে পলিপ্যাক জড়িয়ে দিচ্ছি। এতে আমের উত্পাদন ভালো হচ্ছে।
বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান বলেন, আমে পলিপ্যাক ব্যবহারে কোনো ক্ষতি নেই। এতে করে আম ভালো থাকে।
ইত্তেফাক/এএইচপি
