গ্রহ ও তাদের নামকরণ

আপডেট : ২৭ মে ২০২১, ২০:৫৯

বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের গ্রহ আর তাদের নামকরণ সম্পর্কে জানতে ইচ্ছে করে, তা-ই নয় কি? চলো তবে জেনে নেওয়া যাক।

সৌরজগতের গ্রহ-উপগ্রহের নামকরণ করে থাকে International Astronomical Union (IAU) নামের একটি বিশেষ সংস্থা। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে। এটি একমাত্র স্বীকৃত সংস্থা। সংস্থার প্রত্যেক সদস্য পেশাদার অ্যাস্ট্রোনোমার। IAU সৌরজগতের নামগুলো গ্রিক ও রোমান মিথোলজি থেকে রেখেছে।

 

পৃথিবী (Earth)

‘আর্থ’ নামটি প্রায় ১০০০ বছরের পুরনো। ‘আর্থ’ শব্দটি অ্যাংলো-স্যাক্সন শব্দ ‘erda (ইর্ডা)’ থেকে এসেছে এবং জার্মান ভাষায় একে বলা হয় ‘erde’ যার অর্থ ‘মাটি বা ভূমি (Ground)’। পুরনো ইংরেজিতে তা ছিল ‘eor(th)e’ বা ‘ertha’। তবে বাংলা নামকরণের ক্ষেত্রে বহুল ব্যবহূত ‘পৃথিবী’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। সুতরাং ‘পৃথিবী’ সংস্কৃত শব্দ যার অপর নাম ‘পৃথ্বী’। পৃথ্বী ছিল পৌরাণিক ‘পৃথুর’ রাজত্ব।

মঙ্গল (Mars)

রোমানদের সবচেয়ে সম্মানিত দেবতা ছিলেন ‘mars’ (গ্রিক নাম ares) যাকে বলা হতো ‘The god of war’ বা ‘যুদ্ধের দেবতা’। তিনি রোমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। প্রাচীন ব্যাবিলনীয়রাও এই গ্রহকে মারামারি, কাটাকাটি, যুদ্ধ, ধ্বংস ইত্যাদির প্রতীক ভাবতো। তারা তাদের দেবতা ‘Nergal’-এর নামানুসারে এই গ্রহকেও ‘Nergal’ ডাকতো। অবশেষে রোমান গড Mars-এর নাম অনুযায়ী আমাদের সৌরজগতের ভবিষ্যত্ সম্ভাবনাময় এই গ্রহটির নামকরণ করা হয়।

 

শুক্র (Venus)

ভেনাস বা শুক্র হলো খালি চোখে দৃশ্যমান ৫টি গ্রহের একটি। ভেনাসের নামকরণ করা হয় রোমান ভালোবাসার দেবী ভেনাসের নামানুসারে। যিনি ‘The Goddess of Love’ নামে পরিচিত (in Greek, Aphrodite)।

 

শনি (Saturn)

রোমান পুরাণ অনুযায়ী Saturn বা শনিগ্রহের নামকরণ করা হয়। রোমান দেবতা ‘Saturnus’, যিনি ছিলেন ‘The god of agriculture and harvest’ বা কৃষি এবং ফসলের প্রতীক। আবার তা প্রাচীন গ্রিক পুরাণের দেবতা ক্রোনোস বা ‘Kronos’-এর সমতুল্য। ক্রনোস ছিলেন টাইটানদের রাজা। যা-ই হোক, রোমান দেবতার নামানুসারেই ‘saturn’ নামকরণ করেন জ্যোতির্বিজ্ঞানীরা।

 

বুধ (Mercury)

বুধের নামকরণ করা হয়েছে একজন রোমান দেবতার নাম অনুসারে। রোমান পুরাণ অনুযায়ী ডানাবিশিষ্ট দেবতা মার্কারি (Mercury) ছিলেন মায়া মায়স্তাস এবং জুপিটার বা বৃহস্পতির পুত্র। Mercury ছিলেন দেবতাদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী।

 

বৃহস্পতি (Jupiter)

বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বৃহাদাকার গ্রহ। রোমানরা এই গ্রহের নামকরণ করে রোমান দেবতাদের কর্তা বা দেবতাদের দেবতা হিসেবে ইতিহাসখ্যাত ‘Jupiter’-এর নামানুসারে। যাকে বলা হতো ‘The king of Gods and thunder’। তাকে বজ্রপাতের দেবতাও বলা হতো। গ্রিক মিথ অনুযায়ী তিনি আবার ‘জিউস’ (Zeus) নামে পরিচিত যাকে ‘The father of all God and men, The ruler of Olympia’ নামে অভিহিত করা হয়।

 

ইউরেনাস (Uranus)

ইউরেনাসকে বলা হতো ‘The God of Sky’ বা আকাশের দেবতা। তিনি ছিলেন গ্রিক দেবতা জিউসের পিতামহ বা দাদা। জিউস ছিলেন কে ছিলেন মনে আছে? রোমান গড জুপিটার নামে পরিচিত তিনি, যার নামানুসারে বৃহস্পতি গ্রহের নামকরণ করা হয়। আবার ইউরেনাস ছিলেন শনিগ্রহের (in Greek ‘Kronos’ and in Roman ‘Saturn’) বাবা। এই গ্রহ নিয়ে ১৭৮৪ সালে ‘From the Newly Discovered Planet’ শিরোনাম একটি বই লেখা হয়।

 

নেপচুন ( Neptune)

গ্রহটির আবিষ্কারক Urbain Le Verrier। তাঁর দেওয়া নাম নেপচুন। শীঘ্রই নেপচুন আন্তর্জাতিকভাবে গৃহীত নাম হয়ে ওঠে। রোমান পুরাণে নেপচুন ছিলেন ‘The God of Sea’ বা সমুদ্রের দেবতা (in Greek, Poseidon বা পোসাইডন)।