রাজার গোঁফ

আপডেট : ২৭ মে ২০২১, ২১:০১

এক যে ছিল রাজা

তার গোঁফটি চমত্কার

পান থেকে চুন খসলে পরেই

ছাড়তো যে হুঙ্কার।

রাজার গোঁফের ছিল শান

ছাতিটা টানটান—

গোঁফের তারিফ করলে রাজা

খুশিতে খানখান।

মাখতো রাজা গোঁফে তেল

মাথাটা টাক—বেল,

রাজার হুকুম—গোঁফটি গেলে

খাটতে হবে জেল!

একদিন রাজার কাটতে চুল

করলো নাপিত মস্ত ভুল—

গোঁফ কেটেছে গোঁফ কেটেছে

পড়লো হুলুস্থুল।