পরিকথা

আপডেট : ২৭ মে ২০২১, ২১:০২

 [হাবীবুল্লাহ সিরাজী, প্রিয়জনের প্রস্থানে]

 

সত্য ও শব্দের ভিতর চিরকাল একটা পরি উড়ে বেড়ায়; ডানাকাটা—জলে বসবাস,

যে তা অনুভব করতে পারে, সে কবি—আর যে পারে না সে নিজ আয়নায় নিজেই বন্দি হয় রেকাবির মতো।

চন্দননগর যাবে বলে সেই বেরিয়েছিল আর ফেরেনি,

কবিরা এমনই হয়; উড়াল পাখি—

জলপরিদের বুক ছুঁয়ে নিঃসীম কোহেকাব,

বাঁধে ঘর; খড়ের চালের নিচে রিমঝিম ঘুমের দুপুর—

ঘুঘু আর শালিকের বিষণ্ন ঠোঁটে

বিদায়ের করুণ খেয়াল।