মেঘার্ত তবুও হে বৈশাখ

আপডেট : ২৭ মে ২০২১, ২১:০৩

সবকিছু ছেড়ে গ্যালে স্বভাবত কষ্ট জমে পাহাড়সমান

সবকিছু চিন্তামগ্ন অসীম-সসীম মানে না কিছুই

এ হূদয় এক ব্যথার লগ্ন অসীম বুকে

জমা কষ্ট কষ্টের প্লাবন; স্মৃতিরুদ্ধ

আসমানে হাত রেখেও দ্যাখেছি

গত বৈশাখের ঝড়ে উপচে পড়া বৃষ্টির মতোন

অবরুদ্ধ আমাদের হাসপাতাল

আমরা আমাদের স্মৃতিভ্রষ্ট বালিকাদের

বালিকাদের হাতে লাল ঘুড়ি শুনেছিলাম অন্ধকার

ফুটফুটে বালিকারা নম্র ভদ্র ললিতকলার চর্চা

বিশুদ্ধ মননে গল্পের ডালায় এঁকেছিল প্রজাপতি

 

আর সেদিন সেই যে বিবাহবার্ষিকীর নৈশভোজে

আরক্তিম পিপাসার বাংলা মদ গানে ও

তখনি কুহু কুহু জোরে বাতাস বহে

আমরাই অন্ধকার বাড়িয়ে দিলাম পরদিন প্রাতে

সূর্য অসীম-সসীমের প্রাণবন্ত সীমায় কালজয়ী

সে যেন কালজয়ী দুরন্ত সাহসী সে-ই-তো

মেঘজয়ী বৈশাখ।