এমন কিছু কান্না থাকে যায় না শোনা দু’চোখ থেকে ঝরে না তো অশ্রু নোনা। চোখ থেকেও যায় না যেমন সকল দেখা সবার মাঝে থেকেও যখন শুধুই একা। ভাবনাগুলো খুব গভীরে মেললে ডানা আসা-যাওয়ার গূঢ়তত্ত্ব যায় যে জানা।