ভাষার সি-বিচে-২

আপডেট : ২৭ মে ২০২১, ২১:০৩

সিঁথিতে গোধূলি নামে, তাতে এক জামবন আঁকো

সিঁথি বুঝি মাইগ্রেন পোষে? মাথা খোঁড়ে ব্যথার শাবল?

তুমি আছো তমসাপ্রবণ, মেঘ পেয়ে ভেসে যায় সাঁকো

দূরে চর, উষরতা জানে? প্রেম নাকি দূরত্বে উজ্জ্বল?

 

প্রেম এক সুফলা প্রার্থনা, ঝাঁক বেঁধে পরিযায়ী পাখি আসে

শরীরে অপেরা কারো, কারো থাকে চিরকুট দুই চোখে;

অসুখের সঙ্গে কথা হয় সারাদিন, কতো কথা থাকে প্রতিবেশিনীর সাথে;

চাক বেঁধে হাসপাতালের গাছে, ভ্রমর কোথাও রৌদ্র ভ্রমণে গেছে!