পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, পাকুন্দিয়ায় পানির মোটর মেরামত করতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মতিউর রহমান হূদয় (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়া পৌরসভার ছেত্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। মতিউর রহমান হূদয় ছেত্রাখালী গ্রামের আপন মিয়ার ছেলে এবং মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের চাচা পাকুন্দিয়া বাজারের ব্যবসায়ী মো. নয়ন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
