গোপালগঞ্জের দুটি ইউনিয়নে সাত দিনের লকডাউন ঘোষণা

আপডেট : ২৮ মে ২০২১, ০০:২০

গোপালগঞ্জে অধিকহারে করোনা রোগী শনাক্ত হওয়ায় সদর উপজেলার সাতপাড় ও বৌলতলী ইউনিয়নে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে  স্থানীয় প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ মাঠে নেমে ঐ দুই ইউনিয়নে লকডাউন কার্যকর করে।

রাতে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লকডাউনের আওতা মুক্ত থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, কৃষি পণ্যের দোকান। এসব দোকান সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। কঠোর লকডাউনে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিওর কার্যক্রম বন্ধ থাকবে। এ ব্যাপারে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।