সিলেটের বালাগঞ্জে দিন-দুপুরে ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার গরহপুর এলাকার রতরপুর গ্রামের জিবিসি ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। খুন হওয়া দিরাজ পাল (৬৩) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর এলাকার মনিপুর গ্রামের দিতেন্ত্র কুমার পালের ছেলে। তিনি ঐ ব্রিক ফিল্ডে আট বছর থেকে প্রধান ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।
