বুকসমান পানিতে দাঁড়িয়ে স্থানীয়রাই গড়ছেন বেড়িবাঁধ

আপডেট : ২৯ মে ২০২১, ১৯:৫১

খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন স্থানীয় বাসিন্দারা।

 উপজেলার হরিখালী শিবসা নদীর তীরে অবস্থিত ওয়াপদার বাঁধ প্রবল জোয়ারের পানির চাপে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। 

No description available.

ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি গ্রামে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকার চিংড়ি ঘেরও ক্ষতিগ্রস্ত হয়। 

No description available.

ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতের জন্য খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী নির্দেশনায় কাজ শুরু হয়। 

ইত্তেফাক/এসজেড