অষ্টম শ্রেণির পড়াশোনা

আপডেট : ২৯ মে ২০২১, ১৯:২৭

ইসলাম ও নৈতিক শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর

আখলাক

 

১। হযরত আদম (আ) এর পদমর্যাদা দেখে ঈর্ষান্বিত হয়েছিল-

ক. কাবিল   খ. হাবিল

গ. ইবলিস  ঘ. ফেরেশতা 

২। অশ্লীলতা ত্যাগ করা অন্যতম বৈশিষ্ট্য-

ক. ফেরেশতার             খ. মুমিনের

গ. মানুষের ঘ. শয়তানের

৩। মানুষের পারলৌকিক জীবনকে দুঃসহ করে তোলে-

ক. রক্ষণশীলতা            খ. ব্যবসায় 

গ. অশ্লীলতা                ঘ. অবসাদ

৪। ‘আল্লাহ তা’আলা বলেছেন, অহংকার আমার ভূষণ।’-কোন হাদিস গ্রন্থের বাণী?

ক. ইবনে মাজাহ           খ. মুসলিম

গ. তিরমিযি ঘ. আবু দাউদ

৫। দুনিয়া ও আখিরাতে ঘৃণিত-

ক. ইমানদারেরা           খ. সত্যবাদীরা

গ. মুমিনগণ                 ঘ. অহংকারীরা

উত্তর ঃ ১. গ ২. খ ৩. গ ৪. খ ৫.ঘ 

৬। অহংকারের স্তর কয়টি ?

ক. দুটি খ. পাঁচটি  গ. তিনটি            ঘ. সাতটি

৭। অশ্লীলতাকে আল্লাহ পাক ঘোষণা করেছেন-

ক. হালাল বলে             খ. হারাম বলে 

গ. অবৈধ বলে             ঘ. বৈধ বলে 

৮। নিষ্পাপ ও কোমলমতি ছাত্রছাত্রীদের চরিত্র হনন করে-

ক. অনৈতিকতা             খ. অশ্লীলতা

গ. মদ পান ঘ. ধুমপান

৯। কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে উপঢৌকন গ্রহণ করার নাম -

ক. পুরস্কার খ. ন্যায্য পাওনা

গ. হাদিয়া   ঘ. ঘুষ

১০। ‘আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই, যখন সে হিংসা করে।’ এটি কার কথা ?

ক. আল্লাহর  খ. মহানবি (স)

গ. হযরত আলি (র)

ঘ. হযরত আবু বকর (র)

উত্তর: ৬. গ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ক

১১। আখলাক শব্দের বহুবচন নিচের কোনটি?

ক) খালিক   খ) খুলকুন

গ) খলুকুন                                   ঘ) খুলুকুন

১২। নিচের  কোনটি আখলাকের উপর নির্ভরশীল ?

ক) পার্থিব সুখ-শান্তি     

খ) সম্পদ লাভ

গ) পারলৌকিক অশান্তি

ঘ) পার্থিব দুঃখ-কষ্ট

১৩। যামিমা শব্দের অর্থ নিচের কোনটি?

ক) ভালো                                   খ) প্রশংসনীয়

গ) সুন্দর                                    ঘ) নিন্দনীয়

১৪। আখলাক উন্নত জাতির -

ক) শত্রু       খ) জীবনীশক্তি           

গ) অবলম্বন                 ঘ) মেরুদণ্ড

১৫। কোন ধরনের জাতি শক্তিশালী?

ক) যে জাতির চরিত্র উন্নত

খ) যে জাতি শিক্ষিত

গ) যে জাতি সম্পদশালী                

ঘ) যে জাতি বীর

১৬। একজন ভালো ইমানদার ব্যক্তি নিচের কোনটির  অধিকারী হবে ?

ক) ভালো চরিত্রের        খ) পবিত্রতার

গ) ভালো আমলের        ঘ) ধনসম্পদের

১৭। কোন ধরনের ব্যক্তি সকলের নিকট ঘৃণিত ও নিন্দনীয়?

ক) কাফির ব্যক্তি          খ) চরিত্রহীন ব্যক্তি

গ) মুমিন ব্যক্তি            ঘ) ইমানদার ব্যক্তি

১৮। কিয়ামতের দিন মুমিনের পাল­ায় কোন জিনিসটি  সবচেয়ে বেশি ভারী হবে?

ক) ফরজ নামাজ                    

খ) উত্তম চরিত্র

গ) দান-খয়রাতের সওয়াব                         ঘ) সুন্নত নামাজ

উত্তর:১১। ঘ  ১২।ক ১৩। ঘ ১৪। ক ১৫। ক ১৬। ক ১৭। খ ১৮। খ 

১৯। নিচের কোনটি খাঁটি মুমিনের পরিচয়?

ক) যারা সত্যবাদী                       

খ) যাদের চরিত্র সুন্দর

গ) যারা নিজেকে নিয়েই ভাবে

ঘ) যারা সর্বদা মানুষকে ধোঁকা দেয়

২০। কীসের মাধ্যমে  মানুষের পাপ খণ্ডন হয় ?

ক) পরনিন্দার মাধ্যমে

খ) চোগলখোরির মাধ্যমে

গ) উত্তম চরিত্রের মাধ্যমে                               ঘ) নীরব থাকার মাধ্যমে

২১। কীসে পাপ মোচন  হয়?

ক) উত্তম চরিত্রে           খ) ন্যায্য কথায়

গ) ভালো কাজে                           ঘ) পরনিন্দায়

২২। কোনটি মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়?

ক) ধৈর্য                      খ) উত্তম চরিত্র

গ) অধৈর্য                    ঘ) অসদাচারণ

২৩। পরস্পরের মধ্যে হূদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে কী বলে?

ক) বন্ধুত্ব                     খ) আত্মীয়তা

গ) ভ্রাতৃত্ব                    ঘ) সহমর্মিতা

২৪। কোনটি সমাজ সেবামূলক কাজ ?

ক) বইয়ের দোকান        

খ) ঘুষ গ্রহণ

গ) সমাজ সংশোধন ও সংস্করণ       

ঘ) ঘুষ প্রদান

উত্তর: ১৯। খ ২০। গ ২১। ক 

২২। গ  ২৩।  গ  ২৪। গ