বাজেটে নির্মাণশ্রমিকদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইনসাবের সভাপতি মিজানুর রহমান বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি সোহরাব হোসেন, মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ও গণতন্ত্রী পার্টির দপ্তর ও প্রচার সম্পাদক মিনহাজউদ্দিন আহমেদ সেলিম, ইনসাবের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, মহিলা সম্পাদিকা মোসা. সায়রা খাতুন, দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ, ক্রীড়া সম্পাদক আমান উল্লাহ আমান, কার্যকরী সদস্য মো. সোহরাব হোসেন প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
