জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মশিউর রহমানকে আগামী চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
ড. মশিউর রহমান এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ড. মশিউর রহমানের শিক্ষকতা জীবন শুরু হয়।
