তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ তিন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মকবুল হোসেনকে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। গতকাল রবিবার এ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
