জাতির জনকের সমাধিতে স্পিকার ডেপুটি স্পিকার ও হুইপের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

এরপর ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, চীফ হুইপ নূর-ই আলম চৌধূরী লিটন, হুইপ আতিকুর রহমান, ইকবালুর রহীম, পঞ্চানন বিশ্বাস, মাহাবুব আরা গিনি, শামসুল হক চৌধূরী, আবু সাঈদ আল-মাহমুদ স্বপন বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধূরী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন: 'ট্রাম্প-কিম' দ্বিতীয় বৈঠকের ভেন্যু চূড়ান্ত

 

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি  চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস  হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের, উপজেলা  চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ বাংলাদেশ জাতীয় সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/অনি