ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সরাতেই ‘চেঞ্জ ব্লক’

আপডেট : ৩১ মে ২০২১, ১৯:৫০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা শুরু করেছে ইসরাইলের ‘চেঞ্জ ব্লক’। এ বিষয়ে ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী তারা একটি জোটবদ্ধ মন্ত্রিসভা গঠন করতে চেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়। 

ইসরায়েলে গত আড়াই বছরে চারবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো দল সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সেখানে স্থিতিশীল সরকার গঠন সম্ভব হচ্ছে না। এরই মধ্যদিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে এক যুগ পার করেছেন। সরকার গঠনের বিষয়ে এখন ব্যাপক তোড়জোড় চলছে ইসরায়েলে। দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইসরায়েলের রাজনীতিবিদরা আর আতদেরকেই বলা হচ্ছে ‘চেঞ্জ ব্লক’  

গত মার্চ মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নেতানিয়াহু ডানপন্থী ৩০টি আসনে বিজয়ী হয়েছে তবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায় নি। এরপরও প্রেসিডেন্ট রুভেন রিভলিন নেতানিয়াহুকে লিকুদ পার্টির প্রধান হিসেবে ২৮ দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দেন। কিন্তু তিনি নতুন সরকার গঠনে ব্যর্থ হন এবং গত ৪ মে চূড়ান্ত সময়সীমা শেষ হয়েছে। 

পরে প্রেসিডেন্ট রিভলিন মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদকে সরকার গঠনের নতুন দায়িত্ব দেন। লাপিদের দল ১২০ আসনের সংসদে ১৭টি আসন পেয়েছে। জোট সরকার গঠনের জন্য তিনিও ২৮ দিন সময় পাবেন এবং বুধবার রাতে সে সময়সীমা শেষ হচ্ছে। 

ইত্তেফাক/এএইচপি