‘‌সাংবাদিক ছাড়া কোনো সমাজ চলতে পারে না’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাংবাদিকদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার মণিরামপুর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘সমাজের ত্রুটি-বিচ্যুতি ও ভুল-ত্রুটিগুলো সাংবাদিকেরা বস্তুনিষ্ঠভাবে সংবাদপত্রে তুলে ধরার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সংশোধনের সুযোগ করে দেন। তাই সাংবাদিক ছাড়া কোনো সমাজ ও গণতন্ত্র চলতে পারে না।’

আরও পড়ুন: খালেদাকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ: খন্দকার মাহবুব

প্রতিমন্ত্রী বলেন,‌ ‘সাংবাদিকরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।’ বাসস

ইত্তেফাক/কেকে