ভাঙ্গুড়ায় শ্রমিকসংকটে ধান কাটছে শিক্ষার্থীরা

আপডেট : ০১ জুন ২০২১, ২০:৫৯

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

গত বছর চলনবিলসহ ভাঙ্গুড়ায় বন্যায় বোরোর ব্যাপক ক্ষতি হয়। এবারও উজানের ঢলের পানিতে স্থানীয় গুমানি নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকের সংকট থাকায় নিম্নাঞ্চলের কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফলে কৃষকের পাশাপাশি নিম্ন-মধ্যবিত্ত ঘরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা ধান কাটায় যোগ দিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও কলেজছাত্র কাওছার শেখ জানান, ‘আমরা কয়েক জন বন্ধু মিলে প্রতি বিঘা জমি চার থেকে সাড়ে হাজার টাকায় চুক্তিতে ধান কেটে দিচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক শ্রমিক সংকটের কথা স্বীকার করে বলেন, ‘বন্যার আশঙ্কা থাকলেও শিক্ষার্থীরা মাঠে নামায় কিছুদিনের মধ্যে ধান কাটা শেষ হবে বলে আশা করছি।’