রঙ্গরস

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪০

প্রফেসর ক্লাস-টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না-করার কারণ জানতে চাইলেন দুই ছাত্রের  কাছে।

তারা বলল, রাস্তায় গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছিল—তাই সময়মতো আসতে পারিনি স্যার।

প্রফেসর বললেন, আগামী পরশু তোমাদের পরীক্ষা নেওয়া হবে।

দুই বন্ধু খুব ভালো প্রস্তুতি নিল পরীক্ষার জন্য।

পরীক্ষার সময় প্রফেসর দু’ জনকে দু’ রুমে বসিয়ে দিলেন প্রশ্নপত্র দিয়ে।

প্রশ্ন খুলে তারা দেখল দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটির নম্বর মাত্র পাঁচ। প্রশ্নটি হলো—অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে কী হয়?

দ্বিতীয় প্রশ্নটির নম্বর ৯৫। প্রশ্নটি হলো—কোন ঢাকা পাংচার হয়েছিল?