যুক্তরাজ্যে এই প্রথম এক দিনে করোনায় কেউ মারা যায়নি

আপডেট : ০২ জুন ২০২১, ০০:৪১

যুক্তরাজ্যে গতকাল মঙ্গলবার এক দিনে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৬৫ জন। গতকাল সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। গত বছরের জুলাই থেকে প্রথম বারের মতো এই মারণ ব্যাধিতে কেউ মারা গেল না। গতকাল পর্যন্ত দেশটিতে ১ লাখ ২৭ হাজার ৭৮২ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৯০ হাজার ৪৩৮ জন। যুক্তরাজ্যে ৫৯ দশমিক ১ শতাংশ করোনা টিকার প্রথম ডোজ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। —দ্য গার্ডিয়ান