পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধায় উপ-মহাদেশের প্রখ্যাত কালজয়ী সাংবাদিক, মোসাফির কলাম লেখক, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বিশ্বের সাহসী সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে উপজেলা সদরের রিজার্ভ পুকুর পাড় জেপির উপজেলা দলীয় কার্যালয় সম্মুখে তফাজ্জল হোসেন মানিক মিয়ার মুর্যালে পর্যায়ক্রমে জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
গতকাল রাতে জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
এছাড়া এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নিজামুল হক নান্না, সিনিয়র সহসভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, মো. ইউসুফ আলী আকন, জেপি নেতা হুমায়উন কবির বাদল, উপজেলা যুবসংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার,উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার,সদস্য সচিব জহির উদ্দিন অন্তু সরদার, মো. আফজাল সরদার ও মো. মামুন ফরাজী প্রমুখ।
এ সময় মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য আব্দুল হাই হাওলাদার, মো. শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, উপজেলা যুবসংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, মো. শহিদুজ্জামান রাজু মল্লিক, মো. মিঠু বিশ্বাস, মো. মোস্তফা সিকদার, বাজার ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম খোন্দকার, সাধারণ সম্পাদক মো. মোশারফ সিকদার, সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক,পৌর কাউন্সিলরগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোয়ায় শরিক হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন।

ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা। ছবি: ইত্তেফাক
দুপুরে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে কোরআন খানি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুজাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার ও মো. নুরুল হক প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা আমিন খান।

পূর্ব-ভাণ্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত।
বাদ আছর তফাজ্জল হোসেন মানিক মিয়ার গ্রামের বাড়ি পূর্ব-ভাণ্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে প্রতিবছরের ন্যায় এ বছরও তার ভ্রাতুষ্পুত্রগণের উদ্যোগে আলোচনা সভায় পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মজিদা গেবম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুজাফর, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, জেপি নেতা মো. জামাল উদ্দিন লিটন, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার, পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মেহেদী হাসান রাজু প্রমুখ।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলান আবুল কাসেম।

উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে মানিক মিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি: ইত্তেফাক
বাদ জোহর ভাণ্ডারিয়া পৌর শহরের মানিক মিয়া বাইতুল আমান জামে মসজিদে পৌর কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সিকদারের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক। বাদ আছর উত্তর ভাণ্ডারিয়া মোল্লা ছোমের উদ্দিন জামে মসজিদে তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্বারী নুর মোহাম্মদ।
এ সকল স্থানে পৃথকভাবে আলোচনা সভায় বক্তারা বলেন ,স্বাধীকার আন্দোলনে ছদ্মনামে ক্ষুরদার মোসাফির কলাম লেখনির মাধ্যমে বৃটিশ বিরোধী আন্দোলনে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জনমত গড়তে গণমুখী নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবদান,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ,দেশ স্বাধীনে দৈনিক ইত্তেফাকের অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। স্বাধীনতার ইতিহাস বিকৃতির যে চর্চা শুরুর আশঙ্কা করা হচ্ছে তাতে এক সময় নতুন প্রজন্ম দেশ স্বাধীনের সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত থাকবে। তাই এখন থেকেই স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।
