এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কেউ না জানুক’। ফরহাদ লিমনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, মাসুম বাশার প্রমুখ। ‘ভদ্র ও বিনয়ী মারুফ প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। ক্যারিয়ার সচেতন মারুফ কোনোদিন প্রেম করেনি। পরিবারের পছন্দে তার সাথে বিয়ে হয় মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিনুর। দু’জনেরই প্রথম প্রেম হওয়াতে সুখের আবেশে দুলতে থাকে তারা।
