‘সে আসে ফিরে আসে’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৬

একক নাটক ‘সে আসে ফিরে আসে’। আরাফাত সেতুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন পৃথুরাজ। প্রযোজনা করেছেন সৈয়দ আকরাম হোসেন। নাটকটিতে অভিনয় করেছেন সজল, শবনম ফারিয়া, কাজী উজ্জ্বল প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, পরিচয়ের আগে থেকে সম্পর্কের সূত্রপাত। ঠিক সম্পর্ক কি-না জানা নেই, তবে অদৃশ্য এক ভালোলাগা বটে। যে ভালোলাগা ঘটে কলেজের কোনো এক কবিতাপাঠের আসরে দূর থেকে কবিতা আবৃত্তি শোনার পর থেকে। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।