নওগাঁয় ‘বিশেষ লকডাউন’ জারি

আপডেট : ০২ জুন ২০২১, ১৯:৪৭

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নওগাঁ পৌরসভা ও নেয়ামতপুর উপজেলায় এলাকায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (২ জুন) জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে এ লকডাউন কথা জানানো হয়। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনার ক্রমবর্ধমান সংক্রমণ এড়াতেই জোন-ভিত্তিক এ বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনে সব ধরনের গণপরিবহন বন্ধসহ ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি