মহাকাশে ১২৮ স্কুইড ও ৫ হাজার অণুজীব পাঠাচ্ছে নাসা

আপডেট : ০৩ জুন ২০২১, ১৪:১৪

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১২৮টি স্কুইড এবং পাঁচ হাজার অণুবীক্ষণিক জীব পাঠাচ্ছে নাসা। স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেটে চেপে মহাকাশ স্টেশনে যাবে এসব, সঙ্গে থাকবে নানারকম যন্ত্রপাতিও। আশা করা হচ্ছে, এর মাধ্যমে জীবের ওপর স্পেস ফ্লাইটের প্রভাব বুঝতে বিজ্ঞানীদের  সহায়তা হবে।

বৃহস্পতিবার (৩ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, স্কুইডের ইমিউন সিস্টেম মানবদেহের অনুরূপ। নাসা জানিয়েছে, দীর্ঘ মহাকাশ মিশনের সময় নভোচারীদের স্বাস্থ্য সংরক্ষণের জন্য গৃহীত প্রতিরক্ষামূলক পদক্ষেপের বিকাশের পক্ষে সহায়তা করতে পারে এই পরীক্ষা।  এছাড়া অণুবীক্ষণিক প্রাণী আরো চরম পরিবেশ সহ্য করতে পারে। এটি কীভাবে প্রতিক্রিয়া জানায় এবং চরম পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় তা এ গবেষণায় বোঝা যাবে। 

এদিকে সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের পর এবার সূর্য থেকে দূরত্বের হিসেবে দ্বিতীয় গ্রহ শুক্রে অভিযান পরিচালনা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (ন্যাশনাল অ্যারোনেটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন)।  বুধবার (২ জুন) নাসার প্রশাসক বিল নেলসন এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিল নেলসন বলেন, ‘শুক্র গ্রহে অভিযানের বিষটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমভাগে শুক্রের পরিবেশ ও বায়ুমণ্ডল সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এর নাম দেওয়া হয়েছে ডাভিনকি প্লাস (ডিপ অ্যাটমোস্ফিয়ার ভেনাস ইনভেস্টিগেশন অব নোবেল গ্যাসেস, কেমিস্ট্রি অ্যান্ড ইমেজিং)। এই ধাপে গ্রহটির বাহ্যিক পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পর্যালোচনার পাশাপাশি পরিবেশের সৃষ্টি ও বিবর্তন সংক্রান্ত তথ্যও সংগ্রহের চেষ্টা করা হবে। এর সঙ্গে এও অনুসন্ধান করা হবে যে, গ্রহটিতে কখনও সমুদ্র বা পানির অন্য কোনো উৎস ছিল কি না।’

ইত্তেফাক/এসএ