কোপা দেল রে

রিয়াল-বার্সা সেমিতে মুখোমুখি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

 স্পোর্টস ডেস্ক

করিম বেনজেমার জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিরোনাকে হারিয়ে কোপা দেল রে সেমিফাইনালে উঠেছে। দুই লেগ মিলিয়ে রিয়াল ৭-৩ গোলে জয়ী হয়ে শেষ চারে যোগ দেয়। রিয়াল এখন সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হলো।

কোপা দেল রে’র বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, রিয়াল বেটিস ও ভ্যালেন্সিয়া আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। গতকাল শুক্রবার রাতে এ প্রতিযোগিতার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল বেটিস ও ভ্যালেন্সিয়া।

আগের খবর : ফরাসি এই ফরোয়ার্ড প্রথমার্ধে গোল দুটি দেন। ২০০৯ সালে এই ক্লাবে যোগ দেওয়ার পর বেনজেমা এখন পর্যন্ত ৪৪৬ খেলায় ২০৯ গোল করলেন। গোল দুটির সুবাদে তিনি এখন রিয়ালের সর্বকালের  গোলদাতাদের তালিকায় মেক্সিকোর হুগো সানচেজকে ছাড়িয়ে ছয় নম্বরে উঠে এলেন।

 বেনজেমা এ নিয়ে সর্বশেষ তিন খেলায় পাঁচ গোল করলেন। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র দলে যোগ দেওয়ার পর তার সঙ্গে বেনজেমার বোঝাপড়া বাড়ার  কারণে এই ফরাসি নৈপুণ্যে জ্বলে উঠছেন বলে ধারণা করা হচ্ছে।

জিরোনার সান্ত্বনাসূচক গোলটি আসে বিরতির পর। কিন্তু মার্কোস লরেন্তে এরপর গোল করে জয়টি নিশ্চিত করে দেন। বেনজেমা দুই দলের আগের খেলাটিতে গোলের সুযোগ নষ্ট করেছিলেন। এই জন্য সমালোচিত হয়েছিলেন তিনি। কিন্তু এদিন তিনি জেরিনোর বিরুদ্ধে নৈপুণ্যে জ্বলে ওঠেন যা প্রশংসা পায় রিয়াল কোচ সান্তিয়াগোা সোলারির তরফেও।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল ২০১৪ সালের পর এই প্রথম কোপা দেল রে জয়ের চেষ্টা চালাচ্ছে। শেষ চারে তারা মুখোমুখি হবে অফ সেমিফাইনালে লড়বে বার্সেলোনা ও। ভ্যালেন্সিয়া রিয়াল বেতিস। রিয়াল কোচ সোলারি দলের জয়ে অবদান রাখায় বেনজেমার ভূয়সী প্রশংসা করেন। শুধু তাই নয় যারা এর আগে ফরাসি জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়ের সমালোচনা করেছিলেন সেই সমর্থকদের বিরুদ্ধেও মুখ খোলেন।   সোলারি মনে করেন মাদ্রিদের সমর্থকরা বেনজেমাকে অকারণ সমালোচনায় বিদ্ধ করেন। তিনি বলেন,‘এটা একই বেনজেমা যাকে আমরা অনেক বছর ধরেই দেখছি। আমি তাদের জন্য দুঃখিত যারা তাকে কেবল গত সপ্তাহ থেকে খেয়াল করছেন। সে এখন দুর্দান্ত ফর্মে আছে এবং আমরা তার গোলগুলোয় আনন্দিত।’