টেবিল টেনিস নিয়ে অনেক পরিকল্পনা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

 স্পোর্টস রিপোর্টার

টেবিল টেনিস ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সাম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর টেবিল টেনিস নিয়ে অনেকদূর যেতে চান। নতুন বছরে রয়েছে অনেক পরিকল্পনা। আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন। দশ পনেরটি দেশকে আমন্ত্রণ জানাতে চান। শেখ কামাল কিংবা শেখ রাসেলের নামে হতে পারে আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর। শেখ জাহাঙ্গীর গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এসব কথা। এপ্রিলে হাঙ্গেরীতে বিশ্ব টিটির খেলা রয়েছে। সেখানে দল পাঠানোর আগে ভারতে গিয়ে বাংলাদেশ দলের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। ৫ জন পুরুষ এবং ৫ জন নারী পাঠানো হবে।

আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়াও নিয়মিত টিটি লিগের আয়োজন করা। ঢাকার বাইরে যেসব স্থানে টিটি খেলার আগ্রহ রয়েছে সেখানে আরো বেশি খেলার আয়োজন করতে চান। তিনি জানিয়েছেন সবকিছু পরিকল্পনা। সামনে মিটিং রয়েছে সেখানে আলোচনা চূড়ান্ত হবে।