অভিষেক হয়েছে বাংলাদেশের ফুটবলার কাজী রায়হান তারিকের। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। শেষ পর্যন্ত গতকাল জাতীয় দলের জার্সি গায়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নেমেছেন। সেরা একাদশে খেলেছেন তারিক কাজী।
রক্ষণভাগে বিশ্বনাথ ঘোষ যেতে পারেননি। তার জায়গায় তারিক কাজী ডাক পেয়েছেন। এবার মূল দলেই খেলছেন ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন। এই ফুটবলার ফিনল্যান্ডে জাতীয় যুব ফুটবল দলে খেলেছেন। অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ ফুটবলে খেলেও বাংলাদেশে তাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছিলেন তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
ডেনমার্ক হতে জামাল ভুঁইয়া এসেছিলেন, তারও স্বপ্ন ছিল জাতীয় দলের লালসবুজ জার্সি গায়ে তুলবেন। এখন সেই জামাল বাংলাদেশের অধিনায়ক। পৃথিবীতে ছড়িয়ে আছে প্রবাসী বাঙালি অনেক ফুটবলার। তারাও চাইছেন বাফুফের সঙ্গে যোগাযোগ করে দেশের হয়ে মাঠে নামতে।
