সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

ঢাকায় কর্মরত আরটিভির দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার কিশোরগঞ্জে মানববন্ধন করেছে জেলা ও উপজেলা সদরের সাংবাদিকরা। জেলা শহরের কালীবাড়ি ব্রিজ সংলগ্ন সড়কে এই মানববন্ধন পালিত হয়। আরটিভির জেলা প্রতিনিধি তানভীর হায়দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদউল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মেদ রাজন, সাংবাদিক সুবীর বসাক, সাইফউদ্দিন আহমেদ লেনিন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি শামসুল আলম শাহীন প্রমুখ। বক্তারা হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।