শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন

আপডেট : ০৩ জুন ২০২১, ২২:১১

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।  এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ ছাত্র ও শিক্ষক অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সভাপতি মু. ফাইজ উদ্দীন। বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাও. মঈন উদ্দীন আযাদী, নগর আন্দোলেনের সেক্রেটারি মু. হুসাইন আহমদ, জেলা শাখার সেক্রেটারি আবুবকর মু. মাজিদুল, ইসলামী যুব আন্দোলন মহানগরের সভাপতি এইচ এম সাইদুর রহমান, জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন মু আব্দুল্লাহ, ছাত্র আন্দোলন নগর সভাপতি শেখ সোহাইল আহমদ  প্রমুখ।