বাড়িভাড়া ব্যাংকে জমা দিতে হবে

আপডেট : ০৩ জুন ২০২১, ২৩:১৮

২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে যে কোনো পরিমাণ বাড়ি ভাড়া ব্যাংকের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কালাম। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত দেশের ৫০তম বাজেটে তিনি এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, যে কোনো পরিমাণের বাড়ি ভাড়া, ১৫ হাজারের বেশি বেতন-ভাতা এবং অন্য যে কোনো ধরনের ব্যয়ের পরিমাণ ৫০ হাজারের বেশি হলে সে অর্থ ব্যাংক ট্রান্সফারের পাশাপাশি মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে পরিশোধের   বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।

তিনি আরো বলেন, সরবরাহ ও ঠিকাদারির বিল ব্যাংকিং বা মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে না নেওয়া হলে উেস করহারের অতিরিক্ত ৫০ শতাংশ কর্তনের প্রস্তাব করছি।