ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমানের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে তালা বাজার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস। উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন প্রমুখ।