বদলগাছীতে আওয়ামী লীগের প্রার্থী বাছাই

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা অডিটরিয়ামে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বদলগাছী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সচিব আবুবক্কর ছিদ্দিক নির্বাচিত হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিনা বেগম নির্বাচিত হয়েছেন।