সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ূম চৌধুরী হিরু বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। ওইদিন তার উপজেলার ঠেংগামারী গ্রামের নিজ বাড়িতে নেতা-কর্মীদের নিয়ে উঠান বৈঠকে আবুল কাইয়ূম হিরু বলেন, আমরা ভৌগোলিক কারণে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জনপ্রিয় নেতা মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে ভোট দিতে না পারলেও তিনি আমাদের প্রিয় নেতা। সদরপুর উপজেলার মধ্যে আমরা জনবহুল ইউনিয়ন হয়েও উন্নয়নে পিছিয়ে রয়েছি। কৃষ্ণপুর ও সদরপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত করার জন্য আমি প্রার্থী হতে চাই। আমাদের নেতা এমপি নিক্সন চৌধুরী সমর্থন দিলে আমরাই বিজয়ী হব।
