ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
গত ২৮ জানুয়ারি অপহূত হয়েছে ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় পুলিশ অপহরণকারীর বাবা রাইজ উদ্দিনকে পুলিশ আটক করেছে। শুক্রবার পর্যন্ত গত ৫ দিনেও আপহূত স্কুলছাত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি।
ভেড়ামারা থানা ও ছাত্রীর বাবার লিখিত অভিযোগে জানা গেছে, গত ২৮ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ভেড়ামারা চাঁদগ্রাম এলাকার ওই স্কুলছাত্রী নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে রওনা দেয়। পথে একই এলাকার রাইজ উদ্দিরে ছেলে রুহানের নেতৃত্বে একদল অপহরণকারী তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অপহরণকারীর বাবা রাইজ উদ্দিনকে আটক করেছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ খন্দকার শামিম উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য রাইজ উদ্দিনকে পুলিশ আটক করেছে। স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
