স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে মোজাম্মেল হক সভাপতি ও মাহমুদুল আলম নয়ন সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ হয়। রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনে ২১টি পদের মধ্যে দপ্তর সম্পাদক পদে শফিউল আযম কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকী ২০টি পদে সহ-সভাপতির ৩টি পদে আব্দুল মোত্তালিব মানিক, জি এম ছহির উদ্দিন সজল নাজমুল হুদা নাসিম, যুগ্ম সম্পাদকের ২টি পদে মাসুদুর রহমান রানা ও এস এম কাওছার, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জে এম রউফ, ক্রীড়া সম্পাদক পদে জাফর আহমেদ মিলন নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্যর ৯টি পদে আমজাদ হোসেন মিন্টু,আব্দুস সালাম বাবু আব্দুর তোফাজ্জল হোসেন, মো. সাজ্জাদ হোসেন পল্লব সবুর আল মামুন, রেজাউল হাসান রানু, সাজেদুর রহমান সিজু, মেহেরুল সুজন বিজয়ী হন।
