ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৩২ আসনের ১৬টি টিকিটসহ মোঃ আঙ্গুর মিয়া নামে এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সানাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আঙ্গুর দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারীর সঙ্গে যুক্ত। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২নং প্ল্যাটফরমে ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে টিকিট বিক্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী মোট ৩২টি আসনের ১৬টি টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় আঙ্গুরের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
