মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সুতা উত্পাদনকারী প্রতিষ্ঠান টাঙ্গাইল কটন মিলস বন্ধ রয়েছে প্রায় দুই যুগ ধরে। ফলে মিলের কয়েক শ কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি ও ভবন নষ্ট হয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার টাঙ্গাইল কটন মিল এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। এ ব্যাপারে টাঙ্গাইল কটন মিলের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী জিন্না বলেন, লোকসানের কারণে মিলটি বন্ধ হয়ে যায়। এতে এলাকায় বেকার শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে। টাঙ্গাইল কটন মিলটি পিপিএম পদ্ধতিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
