গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কীটনাশক পান করে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নয়াদিয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ওসি তদন্ত এসএম জাকারিয়া জানান, নয়াদিয়াড়ী গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী মাবিয়া (৫০) বৃহস্পতিবার বিকেলে কীটনাশক পান করে। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
