গৌরীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬

মিন্টু সভাপতি, কাউসার সাধারণ সম্পাদক

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি শফিকুল ইসলাম (দৈনিক ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান কাউসার (আমাদের সময়) নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক তিলক রায় টুলু ও অর্থ সম্পাদক শামীম খান নির্বাচিত হন। তবে নির্বাচনের আগে সমঝোতার মাধ্যমে অন্য প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।