ঝুঁকি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:উপজেলার কপিলমুনির ব্যস্ততম প্রধান সড়কের দু’পাশজুড়ে গড়ে উঠা ঝালাই কারখানার বিষাক্ত ধোঁয়ায় চারপাশের পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নজরদারি না থাকায় কপিলমুনিতে ঝালাই কারখানার হেল্ডিং মেশিনে ব্যবহূত কার্বন দণ্ডের বিষাক্ত ধোঁয়ায় পথচারীসহ বিদ্যালয়ের কোমলমতি শিশুরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। এ সকল কারখানায় সকাল থেকে রাত অবধি বিভিন্ন যানবাহনের ধাতব যন্ত্রাংশ কিংবা গৃহনির্মাণ সামগ্রী সংস্কার ও তৈরি করা হয়। কোনো কোনো কারখানা বা দোকানের মালিক কিংবা শ্রমিকরা সরাসরি রাস্তার পাশেই খোলামেলাভাবে ঝালাইয়ের কাজ করছেন। রাস্তার পাশে ঝালাইয়ের কাজ করার সময় কার্বনের লাল-নীল আলোকরশ্মিতে কৌতূহলী হয়ে স্কুলের শিশুরা দল বেঁধে তা প্রত্যক্ষ করে, যা অত্যন্ত বিপজ্জনক। চিকিত্সকরা জানান, কার্বনদণ্ডের আলোকরশ্মি শুধু চোখ ও চামড়ার ক্ষতি করে না, এর ধোঁয়া ফুসফুস ও হূদপেশির মারাত্মক ক্ষতি করে          —ইত্তেফাক