হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
উপজেলার বাঁকচান্দা-হোসেনপুর রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ‘জনদুর্ভোগ নিরসনে গোবিন্দপুরবাসী’ ব্যানারে শনিবার সকাল ১০টায় গোবিন্দপুর বাজার সড়কে বিক্ষোভ সমাবেশ হয়। বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী সিরাজুদ্দীন ডিলার, ফরিদউদ্দীন মাসুদ, মাসুদ রানা, শ্রমিক কর্মচারী ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ছয় বছর ধরে বাঁকচান্দা-হোসেনপুর রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রায় ১০ কিলোমিটার রাস্তা বেহাল হয়ে আছে। সমাবেশ শেষে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করা হয়।
