মদনে মাইকিং করে সংঘর্ষের প্রস্তুতিতে বাদ সাধল বৃষ্টি

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:৪০

নেত্রকোণা প্রতিনিধি ও মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোণার মদনের পল্লিতে দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়েও বৃষ্টির কারণে শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হতে পারেনি। বৃষ্টিই বাধা হয়ে দাঁড়ায় দুই পক্ষের মধ্যে। সকালে ছয়টি গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়েছিল শতশত মানুষ। তবে বৃষ্টি বাদ সাধল হানাহানিতে।  মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ রয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, তিনি বিষয়টি অবগত আছেন। মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের ছয় গ্রামের লোকজনের মধ্যে যাতে সংঘর্ষ না হয় সেজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।