৫জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশের যুবসমাজকে বিশ্ব পরিবেশ দিবস পালনের বিষয়ে জাতিসংঘের ঘোষিত পুনর্নির্মাণের দশক এর জন্য পদক্ষেপ নিতে উত্সাহিত করতে আর্থসোসাইটির ক্লাইমেট ক্যাম্পের সূচনা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দ্যা আর্থ সোসাইটি সারা বাংলাদেশ ব্যাপী আয়োজন করে 'ক্লাইমেট-ক্যাম্প'।এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে যুবকদের অংশগ্রহণ, কার্যকলাপ এবং প্রকৃতির সাথে সম্পর্ক পুনঃ-স্থাপনের জন্য যৌথ উদ্যোগে কাজ করার মাধ্যমে পৃথিবীকে পুনর্গঠন, পুনর্মূল্যায়ন ও পুনরুদ্ধারের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা।
এই বছর, ৫০ জন আয়োজক এবং ৪৫৪ জন অংশগ্রহণকারী ক্লাইমেট ক্যাম্পের ইভেন্টে যোগ দিয়েছেন এবং সারা বাংলাদেশ থেকে আর্থ-সোসাইটির সাথে একযোগে কাজ করছেন। এইদিন আয়োজক এবং অংশগ্রহণকারীরা তাদের স্থানীয় সম্প্রদায়ের মধ্যে নিজস্ব তত্ত্বাবধানে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠানটি আয়োজন করে। ইভেন্টটির শেষে, দ্য আর্থ সোসাইটি আইডিয়ার বাছাই পর্ব পরিচালনা করে এবং তিনটি সেরা আইডিয়াকে ভবিষ্যতে দীর্ঘস্থায়ী করতে তাদের প্রচার করার জন্য সহযোগিতার প্রণোদনা দেওয়া হয়।

অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ক্লাইমেট-ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়য়ের মাননীয়-মন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপি, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, জলবায়ু সংসদ বাংলাদেশ এর আহ্বায়ক, জনাব নাহিম রাজ্জাক এমপি, ক্লাইমেট ভালনারেবল ফোরাম বাংলাদেশ এর বিশেষ-দূত হিসেবে ড. আবুল কালাম আজাদ, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদিপ্ত মুখার্জি এবং ইউরোপীয় ক্লাইমেট ফাউন্ডেশন এর কান্ট্রিলিড জনাব মনোয়ার মোস্তফা।
ড. এ.কে. আবদুল মোমেন এমপি বলেন, দেশে জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বল্প পরিমাণে কার্বন উন্নয়নের পথঅনুসরণ করছে যার জন্য আমাদের এনডিসি (জাতীয় ভাবে নির্ধারিত অবদান) এবং অভিযোজন লক্ষ্যকে যথেষ্ট পরিমাণে বাড়াতে, দূষণ হ্রাস করতে পরিবহণের রূপান্তর আনছে।
মানুষকে জলবায়ু সম্পর্কে সচেতন করার জন্য ৫ই জুন সারাদিন ব্যাপী কার্যক্রম পরিচালনা করে দ্যা আর্থ সোসাইটি। এইদিন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ড. এ. কে. আবদুল মোমেন, জলবায়ু সম্পর্কিত সাক্ষরতা এবং জ্ঞানের জন্য শিশু, যুবক এবং ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য আর্থ-সোসাইটির জলবায়ু সাক্ষরতার ওয়েবসাইট উদ্বোধন করেন। লোকেরা এই ওয়েবসাইটের মাধ্যমে জলবায়ু সংক্রান্ত বিষয়ে তাদের জ্ঞানসমৃদ্ধ ও চর্চা করতে পারবে এবং জলবায়ু সাক্ষরতা অর্জনের পর তাদের প্রশংসা পত্র দেওয়া হবে।
আয়োজক এবং অংশগ্রহণকারীরা তাদের সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান জলবায়ু সংক্রান্ত সমস্যাগুলো যেমন: প্লাস্টিকের দূষণ, বননিধন, বর্জ্য ব্যবস্থাপনা, আচরণ গত সমস্যা, হাওর অঞ্চলের পরিবেশগত অবনতি, পাখিদের আবাসস্থল হারানো এবং উদ্বোধনী অনুষ্ঠানের পরে দিনব্যাপী আয়োজিত ক্লাইমেট ক্যাম্পগুলো থেকে প্রকৃতির সাথে তাদের সম্পর্ক পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি সহ এই চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করার জন্য আরও অনেক গুলি আইডিয়া নিয়ে আসে।
ইত্তেফাক/এএইচপি
