সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত ওহাব-লিমন পরিষদ বিএনপি সমর্থিত বাবু—মন্টু পরিষদকে হারিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বৃহস্পতিবার জেলা আইনজীবী ভবনে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৭টি পদের জন্য আওয়ামী লীগ সমর্থিত ওহাব-লিমন পরিষদ বিএনপি সমর্থিত বাবু—মন্টু পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এস.এম আব্দুল ওহাব ২০৮ ভোটে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মীর রুহুল আমিন বাবু পেয়েছেন ১৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আনোয়ার পারভেজ (লিমন) ২২৩ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত এস.এম দেলোয়ার হোসেন মন্টু পেয়েছেন ১২০ ভোট।
উল্লেখ্য, কার্যকরী সদস্য হিসেবে এবারের এই নির্বাচনে সর্বোচ্চ (২৩৫) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ওহাব-লিমন পরিষদের পর পর দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক কায়সার আহমেদ লিটন।
