রূপালী ব্যাংকের চাঁদপুর জোনাল অফিস সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কুমিল্লা বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. মজিবর রহমান
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা সম্প্রতি বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি-র সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলাসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নয়াপল্টন জামে মসজিদকে লাশবাহী ফ্রিজিং ভ্যান প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী মসজিদ কমিটির সভাপতি সাইফুর রহমান দুলালের কাছে ফ্রিজিং ভ্যানের চাবি হস্তান্তর করেন
